কিভাবে ব্লগার অ্যাকাউন্ট বা ওয়েবসাইট মুছবেন (২০২১, ২০২২, ২০২৩)
আপনি কি ব্লগার ওয়েবসাইট মুছে ফেলতে চাচ্ছেন?
নতুন ব্লগার ইন্টারফেস দিয়ে স্থায়ীভাবে আপনার ব্লগার অ্যাকাউন্ট এর ওয়েবসাইট মুছে ফেলার উপায় খুঁজছেন?
নতুন ব্লগারদের জন্য কন্টেন্ট টি আশা করি উপকৃত হবে ।
২০০০ এর দশকের মাঝামাঝি থেকে একটি ব্লগ তৈরি করা বিশেষ প্রবণতা হয়ে উঠেছে। Blogger.com থেকে যে কেউ বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং তা মুছে ফেলতে পারেন । ২০০০ সাল থেকে এখন পর্যন্ত (২০২২-২০২৩) দৈনিক হাজারের উপরে ব্লগস্পট ওয়েবসাইট তৈরি হচ্ছে । ব্লগস্পট (তখনও ব্লগার নামে পরিচিত) বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ব্লগ তৈরি করেও ব্লগারের মজা পেতে পারেন । হয়তো এখনই, আপনি জানতে চান কিভাবে আপনার পুরানো, পুরানো ব্লগ মুছে ফেলতে হয়, বিষয়বস্তু আপডেট হয় না, থিম আপডেট হয় না, প্লাগইন এবং উইজেটগুলি এখনও পুরানো সংস্করণ ব্যবহার করে। এবং অনেক উইজেট এ সমস্যা । একটি ব্যক্তিগত ব্লগ মুছে ফেলার আগে, আপনাকে প্রথমে পরীক্ষা করে দেখতে হবে যে আপনার ব্লগে এখনও ভিজিটর আছে কি না। আপনি দীর্ঘ সময় ধরে এটি পরিচালনা না করলেও দেখতে হবে এখনও ট্র্যাফিক আসছে নাকি? যদি উত্তরটি না হয়, আপনি শান্তভাবে ব্লগটি মুছে ফেলতে পারেন কারণ ব্লগটি আপনার জন্য লাভজনক নয়। এক কথায় আপনি আপনার যেকোনো কারণে ব্লগার ওয়েবসাইট মুছে ফেলতে চাচ্ছেন ।
কীভাবে ব্লগার ওয়েবসাইট মুছে ফেলতে হয় জানেন না ?
জিমেইল ডিলিট না করে কিভাবে ব্লগার একাউন্ট ডিলিট করবেন?
উত্তর হচ্ছে পারবেন না আপনি শুধু ব্লগার ওয়েবসাইট মুছে ফেলতে পারেন ।
তাই নিচের প্রদত্ত পদক্ষেপের মাধ্যমে আপনি জিমেইল অ্যাকাউন্ট না মুছে । আপনার ব্লগার অ্যাকাউন্টের ওয়েবসাইট মুছে ফেলতে পারেন।
আজ আমি আপনাকে ব্লগার ওয়েবসাইট মুছে ফেলা শিখাব । চলুন জেনে নিই কীভাবে মুছতে হয় ।
স্থায়ীভাবে ব্লগার ওয়েবসাইট মুছে ফেলার পদক্ষেপ!
নিচে স্থায়ীভাবে ব্লগার ওয়েবসাইট মুছে ফেলার পদক্ষেপ ধাপে ধাপে বিবর্তিত করা হলো!
১ ➡ ধাপ গুলো খুবই সহজ, প্রথম আপনি আপনার ব্লগ লগইন করুন।
তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।
২ ➡ সেটিংস এ যান >> তারপর ম্যানেজ সেটিংস এ যান
৩ ➡ এবার নিচের দিকে নেমে আসতেই দেখতে পারবেন Remove Your Blog
এখন আপনি Remove Your Blog এ ক্লিক করুন ।
৪ ➡ তারপর দু একটি অপশন আসবে । সেখান থেকে আপনি চাইলে ব্যাক আপ করে রাখতে পারেন অথবা আপনি তাছাড়া ও মুছে ফেলতে পারেন । আপনার সুবিধা অনুযায়ী ক্লিক করুন ।
এরপর আপনি আবার কিছু অপশন দেখতে পাবেন।
৫ ➡ এখান থেকে আপনি Permanently Delete Blog এ ক্লিক করুন ।
আপনি যদি ঠিকঠাক কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার ব্লগ ওয়েবসাইটটি স্থায়ীভাবে মুছে যাবে । আর দেখতে পারবেন না এবং সেই ওয়েবসাইট লিঙ্ক এও প্রবেশ করতে পারবেন না । যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্স এ বলবেন ।
My Talk:
ধন্যবাদ আপনাকে এই ব্লগ টি পড়ার জন্য । আসসালামু আলাইকুম! আমি শেখ জুবায়ের । কিছু কথা বলতে চাই । আসলে অনেক কষ্ট করে, চিন্তাভাবনা করে এবং অনেক সময় নিয়ে এই আর্টিকেল বা কন্টেন্ট বা ব্লগটি লিখেছি । তাবে কিছু বানান বা বাক্যের ভূল হতে পারে । আশা রাখি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আশাকরি আপনি উপকৃত হয়েছেন । তবুও কোনো সমস্যা হলে কমেন্ট বক্স এ জানাবেন । আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ।
My Talk:
Thank you for reading this blog.
Hi, Assalamualaikum! I am Sheikh Jubayer. I want to say something. Actually I have written this article or content or blog with a lot of difficulty, thinking and taking a lot of time. However, there may be some spelling or sentence mistakes. I hope you will see the apology in a good light. Hope you benefited. However, if there is any problem, leave a comment. I will try to answer your question properly. Thank you!

0 Comments